বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ১:১৪ পিএম
চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সরকারি কলেজ (চাঁসক) প্রাণিবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্ধোধন করা হয়েছে।
রোববার (২ জানুয়ারী) বেলা ২ ঘটিকায় এক সাধারন সভার মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা মাধ্যমে অত্রবিভাগের সাবেক বর্তমান ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উপস্থিতিতে সাবেক ছাত্র ও উদযাপন পরিষদের আহ্বায়ক গনেশ চক্রবর্তী তাৎক্ষনিক নিজে রেজিষ্ট্রেশন করে  কার্যক্রমের শুভ সূচনা করেন।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন এবং অফলাইনে (নির্ধারিত আবেদন ফরমে) আগামী ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন 01793344474 (হট লাইন নাম্বার)এই নাম্বারে অথবা উদযাপন পরিষদ এর সদস্যদের সাথে।
উক্ত সাধারন সভায় উদযাপন পরিষদের সদস্য সচিব মু. শহীদ উল্যাহ্ বাবর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিভাগের বিভাগীয় প্রধান জনাব শওকত ইকবাল ফারুকী, সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন, সহকারী অধ্যাপক সেলিনা পারভীন, প্রভাষক মো. নাজির উল্যাহ্ মজুমদার, সাবেক ছাত্র নাট্যকার সৈয়দ শিপুল, রোকনুজ্জামান বাঁধন, আব্দুল্লাহ্ আল-নোমান, হান্নান খান শান্ত,গৌতম সরকার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।