সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শকের সাথে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:৪২ এম
চাঁদপুরে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শকের সাথে শুভেচ্ছা বিনিময়

শিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক বিসিএস (১৮তম সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো: আজিজুর রহমান এর সাথে চাঁদপুরে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।

গতকাল ৩০মে (বৃহস্পতিবার) চাঁদপুর জেলা পরিষদের ডাকবাংলোয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো: আজিজুর রহমান এর সাথে বিদায় মুহুর্তে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্বাস উদ্দিন, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, ফরাক্কাবাদ সিনিয়র ইসলামীয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মো: ফখরুল ইসলাম, চাঁদপুর নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বুলবুল আহসান, রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফি উল্ল্যাহ, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন খন্দকার, ডাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, সাফদী আজিজীয়া মহিলা মাদরাসার সুপারিটেন্ডডেন্ট মো: ফরিদ আহম্মদ, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সৈকত, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকারসহ চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে ,প্রথমেই গত ২৫ মে সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা পরিদর্শক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো: আজিজুর রহমান।

Model Hospital

সভাপতিত্ব করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উক্ত দিনব্যাপী কর্মশালায় সদরের জিলানী চিশতী কলেজসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষকরা অংশ নেন।

এছাড়াও ২৫ মে থেকে ৩০ মে পযন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরজমিন অত্যন্ত দক্ষতার সহিত ভিজিট করেন ও অডিট করেন শিক্ষা পরিদর্শক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো: আজিজুর রহমান । প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে নানা পরামশ দেন। সেই সাথে শিক্ষামন্ত্রনালয়ের নীতিমালা অনুযায়ী সবাইকে কাজ করার আহবান জানান তিনি ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।