শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বই মেলায় চাঁসক সংস্কৃতি সংসদের পরিবেশনা শব্দ ও ছন্দে সুবর্ণ-শতক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৪:৩৪ পিএম
বই মেলায় চাঁসক সংস্কৃতি সংসদের পরিবেশনা শব্দ ও ছন্দে সুবর্ণ-শতক

ক্যাম্পাস রিপোর্ট : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বই মেলায় ২ জানুয়ারি রবিবার বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শব্দ ও ছন্দে সুবর্ণ-শতক’ পরিবেশন করে চাঁদপুর সরকারি কলেজ সংস্কৃতি সংসদ এর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধা এবং দুলক্ষ মা-বোনকে। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।

শব্দ ও ছন্দে সুবর্ণ-শতক এর পান্ডুলিপি তৈরি এবং নির্দেশনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন এইচএসসি পরীক্ষার্থী প্রাপ্তি ঘোষ, হিসাববিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী অভি লোধ, রসায়ন ৩য় বর্ষের শিক্ষার্থী আপেল মাহমুদ খান, উদ্ভিদবিজ্ঞান ৩য় বর্ষের শিক্ষার্থী আফসানা আক্তার, প্রাণিবিজ্ঞান ৩য় বর্ষের শিক্ষার্থী নবনীতা রায় চৌধুরী, বাংলা মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী অনন্যা দাস, উদ্ভিদবিজ্ঞান মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী তাম্মিনা আক্তার, ব্যবস্থাপনা মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী বিথী নন্দী, দর্শন বিভাগের প্রভাষক মোঃ আনিসুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহসীন শরীফ এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান।

চাঁদপুর সরকারি কলেজ সংস্কৃতি সংসদ এর উপদেষ্টা উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং প্রধান উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বই মেলা আয়োজন এবং চাঁদপুর সরকারি কলেজ সংস্কৃতি সংসদ কে সাংস্কৃতিক পরিবেশনার সুযোগ দেয়ায় জেলা প্রশাসন ও মেলা আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital