মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১১:১১ পিএম
চাঁদপুরে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চাঁদপুর শহরে পিতা-মাতার অবাধ্য সন্তান মো: সজিব রহমান বেপারী (১৯)কে পিতা শাহাআলম বেপারীকে নির্যাতন করায় এলাকাবাসীর সহায়তায় পিতা তার সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ বিষয়ে মা একমত প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাত অনুমান ১০টার দিকে শহরের পালবাজার সংলগ্ন বকুলতলা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনীর বেসরকারী একটি বাসায় ঘটনাটি ঘটে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মহসিন আলমের নির্দেশে মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে মো: সজিব রহমান বেপারীকে আটক করে মডেল থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে সজিবের পিতা শাহাআলম চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Model Hospital

জানা যায়, অসহায় বাবা পেশায় একজন ফেরীওযালা। মাঝে মধ্যে সে শহরের পালবাজারে মাছও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি শহরের বিভিন্ন স্থানে রেইছফিতা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। সে শহরের বকুলতলা এলাকার ব্যবসায়ী সিরাজ মিয়া বেপারীর মেয়েকে বিয়ে করার সুবাদে রেলওয়ের জায়গায় একটি টিনসেট ঘর নির্মাণ করে কোন রকম মাথা ঘুজার ঠাই করে বসবাস করে যাচ্ছেন।

পিতা শাহাআলম বলেন, একমাত্র সন্তান সজিব রহমান বেপারী গত ২০২১ সালে এসএসসি পাস করে পুরানবাজার ডিগ্রী কলেজে এইচএসসিতে ভর্তি হয়। এইচ এসসি টেস্ট পরীক্ষায় ৩ বিষয়ে রেজাল্ট খারাপ করায় এইচ এসসি পরীক্ষা দিতে পারে নাই। তার পর থেকে সজীব পড়াশুনা বাদ দিয়ে বখাটে প্রকৃতির ছেলেদের সাথে সখ্যতা গড়ে তোলে । সে পড়ালেখা বাদদিয়ে বাসা থেকে বাহির হয়ে সারা দিন শহরের বিভিন্ন খারাপ প্রকৃতির ছেলেদের সাথে ঘুরাফেরা করে এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করে বলে তার পিতা শাহাআলম পুলিশ প্রশাসনের কর্মকতর্কাদের জানিয়েছে।

তিনি আরো বলেন, রাত ২টা ৩টায় বাসায় ফিরে। বাসায় এসে দরজা খুলতে বলে দেরী হলে দরজা ভেঙ্গে ফেলবে বলে তার পিতাকে হুমকি ধমকি দেয় বলেও জানান। সে আমার কাছে টাকা চায় টাকা দিতে না পারলে আমার ঘরের মালামাল ভাংচুর করে এবং আমাকে নির্যাতন করে তার মাকে নির্যাতন করে।

গতকাল রাতে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাসার সোফার গদি তছনছ করে। বড় দা’দিয়ে সোফা কুপিয়েছে এবং মালামাল তচনছ করে, ঘরে থাকা কাঠের আরমারির গ্লাস ভাংচুর করে। এ সময় সজিবের পিতা শাহআলম বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় বলে জানান।

পরে অসহায় বাবার অনুরোধে একজন মিডিয়া কর্মী বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মহসিন আলমকে জানালে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করায় বখাটে ছেলে কোন ক্ষতিসাধন করতে পারেননি।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’