মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গ্রেপ্তার-২

কচুয়ায় ইউপি সদস্যের উপর অতর্কিত হামলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১১:২৯ পিএম
কচুয়ায় ইউপি সদস্যের উপর অতর্কিত হামলা

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম গাজী (৪৫) উপর অতর্কিত হামলা হয়।

গত শুক্রবার উপজেলার আলীয়ারা গ্রামের শাহাজানের বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে। তিনি নিজে বাদী হয়ে ৩ জনকে আসামী করে কচুয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার ভূক্তরা হলেন- ওই গ্রামের রহমত আলী মাস্টারের ছেলে আল আমিন (৩২), আব্দুর রহমান (৩৮), জামাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৫)।

এজহার সূত্রে জানা যায়, ইউপি সদস্য আবুল কালাম গাজী এলাকায় চুরি চামারীর বৃদ্ধি পাওয়ায় সমাজের সচেতন নাগরিকদের নিয়ে চুরি রোধকল্পে এলাকার সাধারণ মানুষের সাথে সচেতন বৃদ্ধি করার জন্য মিটিংয়ের আয়োজন করেন।

Model Hospital

উক্ত মিটিংয়ে যাওয়ার পথে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এলাকার বখাটে আল-আমিন, আব্দুর রহমান, জামাল আমার উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় ইউপি সদস্যের কপাল ফেটে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ইউপি সদস্য আবুল কালাম গাজী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় আল আমিন ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান, আমার পরিষদের সদস্যের উপর হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই ও দোষীদের বিচার দাবী করছি।

ইউপি সদস্যের উপর হামলার ঘটনার সাথে জড়িত দুজনকে গেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’