বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১২:০৯ এম
মতলব উত্তরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ
মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) সকালে আনন্দঘন পরিবেশে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিদ্যালয় প্রধান শিক্ষকের দলিল উদ্দিনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য সাংবাদিক মো. দ্বীন ইসলাম ও আতাউর রহমান সবুজের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন-আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি বলেন, বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। এজন্য বর্তমান সরকার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে। খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুলমুখী হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পেয়ে মাঠে আসছে।
এ সময় তিনি চাঁদপুর-২ আসনের মাননীয় সাংসদ সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর মাধ্যমে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষাঙ্গণে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান বক্ত ছিলেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, শিল্পপতি প্রিন্ট টেক্স গ্রুপের কর্ণধার আলহাজ¦ মোহাম্মদ গোলাম রাব্বানী পাপ্পু, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি প্রমুখ।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital