বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর চেয়ারম্যানকে জেলা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মানব কল্যানে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা : সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১২:২৭ এম
মানব কল্যানে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা : সুমন

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নবগঠিত ২০২৪-২৫ সালের কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমনকে ফুলের শুভেচ্ছা জানান।

১ জুলাই (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ
মতবিনিময় শেষে উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। নির্বাচনে জয় লাভ করা বেশ কঠিন কাজ। তারচেয়ে অধিক কঠিন নির্বাচন পরবর্তী সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন করা।
তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি চাঁদপুর সদর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। অন্যায় অপরাধ আমি কখনো করিনি, কাউকে করতেও দেবো না। এ মহৎ কাজে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহায়তা চাই।

Model Hospital

তিনি আরো বলেন, মানব কল্যানে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা। তাই এই পেশাকে দেশের অন্যান্য মানুষের সঙ্গে আমিও অনেক সম্মান করি। সমাজের ন্যায় অন্যায় এবং নানা অসংগতি তুলে ধরে মানব কল্যানে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা। আমিও একজন জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ হিসেবে ছাত্রজীবন থেকে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আব্দুল গনি, ইফতেখার আলম মাসুম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর মোহাম্মদ খান, কার্যনির্বাহী সদস্য ওমর শরীফ, দ্বীন মোহাম্মদ, সাংবাদিক রাসেল গাজী সহ ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital