শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার মান উন্নয়নে দশম শ্রেণীর শিক্ষার্থীদের

চাঁদপুরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১০:৫৫ পিএম
চাঁদপুরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২জুলাই) সকালে বিদ্যালয়ের ক্লাস রুমে আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের প্রন্মকে আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শুধু শিক্ষক বা ম্যানেজিং কমিটিই নয়- অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, আজকাল সন্তানদের মোবাইল ফোন দেয়া হচ্ছে, সেই ফোন দিয়ে তারা কী শিক্ষামূলক কিছু দেখছে না কী অকারণে সময় নষ্ট করছে, তা অভিভাবকদের দেগভাল করতে হবে। আপনাদের সন্তানরা কার সঙ্গে মিসছে, সৎসঙ্গে মিসছে কী না, কে কি করছে, কতটা সময় পড়া শোনা করছে, ঠিক মতন পড়ছে কী না, বিদ্যালয়ে ঠিক মতন যাচ্ছে কী না- তা দেখার দায়িত্ব অভিভাবকদের। সেই সঙ্গে মাদকাসক্ত হচ্ছে কী না সে বিষয়টিও দেখতে হবে। এছাড়াও পাড়া প্রতিবেশীদেরও একটা ভূমিকা রয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের স্বপ্নের সোনার বাংলা গড়ে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তার কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তোমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। গুণগত মানসম্পন্ন পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

Model Hospital

অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন, সহকারি শিক্ষক ইসমাইল প্রধানীয়া।

এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital