বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ প্রাক্তন ইউপি চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৬ষ্ঠ মৃ’ত্যু’বা’র্ষি’কী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৪৬ পিএম
আজ প্রাক্তন ইউপি চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৬ষ্ঠ মৃ’ত্যু’বা’র্ষি’কী

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহ্তলী নিবাসী আলহাজ্ব অ্যাড: তাহের হোসেন রুশদী’র আজ ৪জুলাই ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা:) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।

জানা গেছে, ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৪জুলাই শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে, শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন খতম, ১০টায় মরহুমের কবর জিয়ারত, সোয়া ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা এবং সর্বশেষে রুশদী বাড়ীতে পারিবারিকভাবে ঘরোয়া পরিসরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার অনুরোধ জানিয়েছেন ।

জানা গেছে, বর্নাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবি অ্যাড: তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারী, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন ।

উল্লেখ্য, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী’র পিতা।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।