বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ড্রেজারসহ আটক ৪৩

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১০:৩৮ পিএম
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ড্রেজারসহ আটক ৪৩

চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড, দুটি স্পিডবোট এবং বালু বিক্রির সাড়ে ১৫ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়েছে। এসময় ৪৩ জনকে আটক করা হয়েছে।

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে ৪৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকেল তিনটায় মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় নৌ পুলিশ, কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশ মোহনপুর ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, ড্রেজার, বাল্কহেড এবং স্পিডবোটসহ যে ৪৩ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Model Hospital

এই অভিযানে অংশ নেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, কোস্টগার্ডের পেটি অফিসার শফিকুল ইসলাম।

অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মতলব উত্তরের কলাকান্দা ও মোহনপুর এলাকার প্রভাবশালী একটি মহল মেঘনার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital