বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক শাহাদাত তালুকদারের ইন্তেকাল

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:০৫ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক শাহাদাত তালুকদারের ইন্তেকাল
 চাঁদপুর প্রেসক্লাব ও রেডক্রিসেন্ট হাসপাতালের আজীবন সদস্য ও চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় কাজ করা সিনিয়র সাংবাদিক, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক নাজমুস শাহাদাত তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজীউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার পর ঢাকার মোহাম্মদপুর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (১০ জুলাই) দুপুর আড়াইটার সময় নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে, ৫ভাই ও ১বোনসহ বহু গুনগ্রাহী রেখে যান।
তিনি দীর্ঘ ৭/৮বছর কিডনি, হার্ট ও ডায়াবেটিকস রোগে অসুস্থ হয়ে দেশের বিভিন্ন বড় বড় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তার জানাজা ও দাফনে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ গ্রহন করেন। তিনি অত্যান্ত ভালো মানুষ ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক প্রকাশ করেন।
এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার কর্মজীবন নিয়ে জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতি চারন করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, নির্বাহী সদস্য মনির চৌধুরী, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, মরহুমের ভাই বাশার তালুকদার।
জানাজায় অংশ গ্রহন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, নির্বাহী সদস্য ফারুক আহমেদ, মুনওয়ার কানন, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এডভোকেট শাহাজাহান মিয়া, ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ সহ সহকারী শিক্ষকবৃন্দ, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন পলাশ পাটওয়ারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, আত্মীয় স্বজন ও এলাকাবাসী। জানাজা নামাজে ইমামতি করেন রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মোঃ জহিরুল হক।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি শাহাদাত হোসেন শান্ত, ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ, রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম।
জানা যায়, শাহাদাত তালুকদার একজন শান্ত স্বভাবের লোক ও সিনিয়র সাংবাদিক হিসেবে চাঁদপুর জেলায় পরিচিত। তিনি কয়েক যুগ ধরে সাংবাদিকতা করে আসছেন। তিনি সব সময় লিখেছেন সমাজের অসঙ্গতি নিয়ে। তার লিখুনীর মাধ্যমে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের পথ সুগম হয়েছে। তার দ্বারা এ এলাকার জনগণ বেশ উপকৃত হয়েছে। যার কারনে তিনি সাংবাদিক অঙ্গনে বেশ সুনামের সাথে বিচরন করতে সক্ষম হয়েছেন। পালন করেছেন সংবাদ পত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া সাংবাদিক শাহাদাত তালুকদার একজন শিক্ষানুরাগী হিসেবে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
এদিকে শাহাদাত তালুকদার বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন চাঁদপুর প্রেসক্লাব, বিভিন্ন পত্রিকা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে।
তিনি চাঁদপুর প্রেসক্লাব ও রেডক্রিসেন্ট হাসপাতালের আজীবন সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণ, দৈনিক চাঁদপুর সময়, সাপ্তাহিক রুপালী চিত্রসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন।
তিনি নিজ ইউনিয়নের ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক কো-অপ্ট সদস্য, ছোটসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেন। ব্যক্তি হিসেবে তিনি একজন সৎ ও মেধাবী লোক ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।