বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী

ক্যান্সারের কাছে হেরে গেল আলী আরশাদ গাজী

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৯:০৭ পিএম
ক্যান্সারের কাছে হেরে গেল আলী আরশাদ গাজী
চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা আলী আরশাদ গাজী (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজীউন।
তিনি শুক্রবার (১৩ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় চাঁদপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ আছর মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাঁ ময়দানে জানাজা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থান দাফন করা হয়। তিনি ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য কঠিন রোগে দীর্ঘদিন যাবত ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ২মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।
এদিকে মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু তাহের খোকা মিজির উপস্থাপনায় জানাজার পূর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন আল জামিয়াতুল ইসলামীয়া শামসুল উলুম মহামায়া মাদ্রাসার মহাপরিচালক ও উজানীর পীর আলহাজ্ব মাওলানা আশেক এলাহী (দাঃবাঃ), মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম ও মরহুমের ভাই ছিদ্দিকুর রহমান গাজী।
উক্ত জানাজায় মহামায়া বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, সুধিজন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার জনসাধারণ অংশগ্রহণ করেন।
জানা যায়, মোঃ আলী আরশাদ গাজী শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গাজী বাড়ীর মরহুম হাসমত গাজীর সন্তান।
তিনি গত এক বছর আগে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। পরে দেশের শীর্ষ স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়ে কোন আশানুরুপ ফলাফল না পেয়ে ভারতের চেন্নাই হাসপাতাল গিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা নিচ্ছেন।
তিনি গত কয়েক মাস যাবত ভারতের চিকিৎসা অনুযায়ী বাড়ীতে থেকে বিভিন্ন থেরাপি দেওযা সহ ঔষধ সেবন করে আসছিলেন। দিনদিন তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। পরে গত
বৃহস্পতিবার (১১ জুলাই) চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে পরদিন শুক্রবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলী আরশাদ গাজী স্কুল জীবন শেষ করে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মহামায়া বাজারে মা ভ্যারাইটিজ স্টোর নামে প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করে আসছেন। বর্তমানে মহামায়া বাজার মসজিদ মার্কেটের সম্মুখভাগের প্রথম দোকানটি তার। তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মহামায়া বাজার ব্যবসায়ী বৃন্দ সহ চাঁদপুর জেলা বিএনপি’র পক্ষে সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন, মহামায়া মাদ্রাসা ও মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।