মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ১২:৫২ এম
চাঁদপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা

বিদ্যুতের প্রিপেইড মিটারের চরম ভোগান্তিতে চাঁদপুরের হাজার হাজার মানুষ। – আটদিন বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ের সেবা বন্ধ থাকায় প্রিপেইড মিটারের – টাকা রিচার্জ করতে না পারায় বিপাকে পড়েন গ্রাহকরা। মিটারের টাকা রিচার্জ করার জন্য তারা বিদ্যুৎ অফিসে এসে লাইনে দাঁড়িয়ে থেকে টাকা রিচার্জ করেন। আটদিনে প্রায় ১০ হাজার গ্রাহককে সেবা দিয়েছে বিক্রয় ও বিপণী বিভাগ চাঁদপুর।

জানা গেছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে দুষ্কৃতকারীরা যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে ধ্বংসযজ্ঞ চালিয়েছে চাঁদপুর শহর জুড়ে। এ ঘটনায় সারাদেশের সঙ্গে চাঁদপুরেও মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যায়। এতে চরম বিপাকে পড়েন চাঁদপুরের প্রিপেইড মিটারের গ্রাহকরা। অনেকের মিটারের টাকা শেষ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে তারা বিদ্যুৎ অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা রিচার্জ করে নেন।

হোসেন নামে একজন গ্রাহক জানান, ‘আমরা প্রিপেইড মিটারের যন্ত্রণায় ভুগছি। সংযোগ নেওয়ার পর থেকেই বিভিন্ন সময় টাকা কেটে নিয়ে গেছে। ডিমান্ড চার্জসহ বিভিন্ন চার্জে অনেক টাকা নিয়ে গেছে। মিটারের টাকা দিতে গিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয়। রিচার্জের জন্য বিদ্যুৎ অফিসে সকালে এসেছি। আমরা এ মিটার চাই না। পুরাতন মিটার চাই।’

আয়েশা নামে এক নারী জানান, ‘মিটারের টাকা শেষ হয়ে গেছে। ঘরে কারেন্ট নেই। বিকাশ কাজ করে না। বাধ্য হয়ে অফিসে এসেছেন। এসে দেখেন অনেক মানুষের ভিড়। লাইনে দাঁড়িয়ে টাকা রিচার্জ করলাম। এত ভোগান্তি ভালো লাগে না। আমরা এ মিটার ব্যবহার করতে চাই না।’

Model Hospital

বিক্রয় ও বিপণী বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূইয়া বলেন, ‘প্রিপেইড মিটারের টাকা রিচার্জের জন্য প্রতিদিন সকাল থেকে শত শত মানুষ অফিসে আসছে। লাইনে দাঁড়িয়ে থেকে রিচার্জ করতে হচ্ছে। এতে করে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো দ্রুত সেবা দিয়ে যাচ্ছি।’

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’