বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১১:২৬ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের জুলাই মাসের মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই (বুধবার) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নূরুল হায়দার সংগ্রাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না, সদর উপজেলা এলজিইডির ইঞ্জি. মোঃ নেজাউন নবীসহ সংশ্লিষ্ট অফিসারগণ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।

সভা প্রধানের বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, চাঁদপুর উপজেলা পরিষদ হবে অন্যান্য উপজেলা থেকে মডেল উপজেলা। এই লক্ষ্যে সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আমাদের প্রিয় আপা চাঁদপুর-৩ আসনের সংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির পাশে থেকে কাজ করে যাবো।

Model Hospital

তিনি আরো বলেন, এই উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রামের জনগণের চাহিদা অনুযায়ী তালিকা করে প্রকল্প নেওয়া হবে। উপজেলা পরিষদের বরাদ্দ প্রকল্প কাজে সঠিকভাবে ব্যয় হবে। তিনি তাঁর পরিষদকে এগিয়ে নিতে সকল দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যান গণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital