বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৩ মাস ১৩ দিনের মাথায় চাঁদপুর মডেল থানার ওসিকে বদলি

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১০:৫০ পিএম
১৩ মাস ১৩ দিনের মাথায় চাঁদপুর মডেল থানার ওসিকে বদলি

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমকে বদলি করা হয়েছে।

৩০ জুলাই ২০২৪ এর পুলিশ হেডকোয়াটার্সের এক আদেশে চাঁদপুর মডেল থানা থেকে তাকে সরিয়ে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে পুলিশ হেডকোয়াটার্সের ওই আদেশে বলা হয়েছে।

গেল বছর (২০২৩) এর ২২ জুন বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তিনি মডেল থানার অফিসার ইনচার্জের দায়িত্ব নিয়ে কর্মস্থলে যোগদান করেন।

Model Hospital

এর পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গির চর থানায় অফিসার ইনচার্জ হিসেবে সাড়ে ৩ বছর দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, মোঃ শেখ মুহসীন আলম ১৯৯৮ ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর তিনি পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে ঢাকার শাহবাগ থানায় অপারেশন অফিসারের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৭ সালের ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীর চর থানায় সাড়ে তিন বছর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষ গত ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও মোঃ শেখ মুহসীন আলম চাঁদপুরের হাইমচর উপজেলা থানার অফিসার ইনচার্জ হিসেবে সাত আট মাস যাবত দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital