শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৯:৪১ পিএম
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির নব-গঠিত কমিটির (২০২৪-২০২৬) নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সমিতির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে শনিবার (৩ আগস্ট) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সভাপতি কামরুজ্জামান টুটুল নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।

এরপর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন কাজী ইউনুস ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। সভায় সারাদেশে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও হত্যা এবং হাজীগঞ্জে সংবাদকর্মী মোহাম্মদ উল্যাহ্ বুলবুলকে মারধর ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখমের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এছাড়াও এসব ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আগামি দিনে সংবাদকর্মীদের নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করা হয়। একই সময়ে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতাসহ দেশ ও জাতীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত করেন, সমিতির সহ-সভাপতি কাজী মো. হারুন অর রশিদ।

Model Hospital

এর আগে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহ-সভাপতি (অর্থ বিষয়ে অতিরিক্ত দায়িত্ব পালন) মোহাম্মদ হাবীব উল্যাহ্ সমিতির আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নবগঠিত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের কাছে হস্তান্তর করেন। এরপর সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির এজেন্ডা অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই সময়ে ২০২৪-২৬ সেশনের জন্য গঠিত তিনটি উপ-কমিটির দায়িত্ব পালনের আহবান জানানো হয়। কমিটিগুলো হল, অর্থ বিষয়ক অডিট কমিটি, নতুন সদস্য অর্ন্তভূক্তকরণ যাচাই-বাছাই কমিটি, ভ্রমন ও বিনোদন কমিটি। এর মধ্যে তিন সদস্য বিশিষ্ট অর্থ বিষয়ক অডিট কমিটির আহবায়ক হলেন, অধ্যাপক এস.এম চিশতী, সদস্য কাজী মো. হারুন অর রশিদ ও মোহাম্মদ হাবীব উল্যাহ।

তিন সদস্য বিশিষ্ট নতুন সদস্য অর্ন্তভূক্তকরণ যাচাই-বাছাই কমিটির আহবায়ক হলেন, এ.এস.এম কামরুজ্জামান টুটুল, সদস্য মো. মেহেদী হাসান ও মো. জাহিদ হাসান। তিন সদস্য বিশিষ্ট ভ্রমন ও বিনোদন কমিটির আহবায়ক হলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য পাপ্পু মাহমুদ ও রোটা. জাহাঙ্গীর হোসেন।

একই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহকালীন সময়ে বা দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের নিরাপত্তাসহ যে কোনো সহযোগিতার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সিফাত, সদস্য সচিব খন্দকার আরিফ, সদস্য কামরুজ্জামান টুটুল, মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও রিয়াজ শাওনকে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।

এসময় সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, প্রচার সম্পাদক এম.আলী মুজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জহির হোসেন, কার্যকরি সদস্য মো. হাবিবুর রহমান, অধ্যাপক এস.এম চিশতী, খালেকুজ্জামান শামীম, কাজী মোরশেদ আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও সমিতির সদস্য শাখাওয়াত হোসেন শামীম, অমর দাস, কাজী ইউনুস, মজিবুর রহমান রনি, হুমায়ুন কবির, মোহাম্মদ উল্যাহ বুলবুল, মোশারফ হোসেন, নুর মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital