বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:৩৬ পিএম
হাইমচরে প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৭ ই আগষ্ট বিকেল ৩ টায় হাইমচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মিটিং এ উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রিট (ভূমি) নিরুপম মজুমদার এর পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।

আইন শৃঙ্খলা মিটিং ও বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী,হাইমচর উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন,উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, আলগী বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ শফি উল্লাহ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সালা আহাম্মেদ আখন,হাইমচর উপজেলা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারী,ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলা শাখার ফিল্ড সুফার ভাইজার মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ,উপজেলা শিক্ষা অফিসার মনিরুল জামান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন,ইউপি সচিব মোঃ আজহারুল ইসলাম, জসিম উদ্দিন রনি, তন্ময় রায়,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,উপজেলা মডেল মসজিদের প্রেস ইমাম মাওলানা মোঃ জুলফিকার হাসান।আইন শৃঙ্খলা মিটিং এ আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,জামায়াতে ইসলাম, ইসলামি আনন্দলন সহ বিভিন্ন রাজনৈতিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।