বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে উপজেলা সদর আলগীবাজার পরিস্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:৪৪ পিএম
হাইমচরে উপজেলা সদর আলগীবাজার পরিস্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা

হাইমচর উপজেলা সদর আলগীবাজার ও বিভিন্ন সড়ক পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন।

৭ আগষ্ট বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ, থানা রোড, হাসপাতাল রোড এবং আলগীবাজারে সড়ক গুলো পরিস্কার পরিচ্ছন্নতা করতে দেখা গেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আমরা জানি বাংলাদেশ নতুন রুপে গঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভূমিকা ছিল বেশি। এতদিন দেশে লেয়াজু করে ধীরগতিতে কাজ চলে আসছিল। সামনে যেন যে কোন কাজ দ্রুত সময়ে শেষ হয় সে লক্ষে শিক্ষার্থীদের আহ্বানে হাইমচর উপজেলা সদর আলগীবাজারের আশেপাশের জায়গা গুলো পরিস্কার পরিচ্ছন্নতা করার কাজ চলছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহনে আমরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমাদের এ কাজের পরিধি আরও বাড়বে। আমরা উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলবো।

Model Hospital

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপজেলার হাইমচর সরকারি কলেজ শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।