বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশৃংখল পরিস্থিতি রুখতে ফরিদগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

এসএম ইকবাল প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮:০৪ পিএম
বিশৃংখল পরিস্থিতি রুখতে ফরিদগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক এম এ হান্নানের আহŸানে গণঅভ্যুথ্যানের পরবর্তী সময়ে দেশব্যাপি বিশৃংখল পরিস্থিতি রুখতে এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (৭ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, আবু সালেহ খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহŸায়ক আমানত গাজী, যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর হোসেন, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো: আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। বক্তারা যে কোন মূল্যে উপজেলার সামগ্রিক পরিস্থিতি শান্ত রাখতে এবং কোন ধরনের হামলা ভাংচুর থেকে জনগণকে রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে আহŸান জানায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital