বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বিএনপি সভাপতি মানিক

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১১:০২ পিএম
দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বিএনপি সভাপতি মানিক

শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা, বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে উদ্বিগ্ন দেশের শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, মানবাধিকার কর্মীসহ বিশিষ্টজনরা। উদ্বিগ্ন দেশের সচেতন মানুষও। সারাদেশের ন্যায় চাঁদপুরেও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন তারা। তাই দেশের এই পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ হামলা, অগ্নিসংযোগ কিংবা লুটপাটে সম্পৃক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে জোড়ালো পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বুধবার (৭ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। শাহমাহমুদপুর ইউনিয়ন সহ চাঁদপুরের সবকটি এলাকায় যাতে আর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিন খেয়াল রাখতে হবে। এবং দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগ কিংবা হত্যাকান্ডের মত ঘটনায় জড়িত থাকে তাহলে সাথে সাথে আমাকে জানাবেন। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। চাঁদপুরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সনাতন ধর্মালম্বীদের মন্দির-গির্জা পাহারা দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন দুস্কৃতকারী যেনো অঘটন ঘটিয়ে আমাদের দলের বদনাম করতে না পারে। তাই এই দেশ ও দেশের মানুষের রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। এখন থেকে সকল নেতাকর্মীরা প্রশাসনের সাথে মাঠে থেকে আইনী কাজে সহযোগিতা করবেন। পাশাপাশি সকল পুলিশের সাথে ভালো আচরণ করে তাদের কাজেও সহযোগীতা করার আহবান করেন তিনি। সেই সাথে সড়কের যানজট নিরসনে ছাত্রদলের নেতৃবৃন্দকে কাজ করার অনুরোধ জানান।

এসময় চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কাদির বেপারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়াজি, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital