বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ত্রিপুরা যুব সংসদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৯:৪৬ পিএম
ত্রিপুরা যুব সংসদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর একমাত্র যুব সংগঠন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ চাঁদপুর শাখার আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

৯ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শহরের মিশন হাউজ হলরুমে আদিবাসী অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, উন্নয়নের জন্য অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। তিনি বলেন, ধর্ম বা বর্ণ দিয়ে আদিবাসীদের মূল্যায়ন করা ঠিক না। তাদের কর্ম ও সংস্কৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে। এদেশের প্রতিটি অর্জনের পেছনে আদিবাসি জনগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, আদিবাসি হিসেবে নিজেকে কখনও ছোট মনে করা যাবে না। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্যে সমান অধিকার প্রযোজ্য। আপনারা এই দেশের নাগরিক। সুতরাং আপনাদের অধিকারও সমান।

Model Hospital

ত্রিপুরা যুব সংসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমী ত্রিপুরার সঞ্চালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অপু ত্রিপুরা, যুগ্ম কোষাধ্যক্ষ দুখু ত্রিপুরা, দপ্তর সম্পাদক সুমন ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তপু ত্রিপুরা, নারী ও শিশু কল্যাণ সম্পাদক নিপা ত্রিপুরাসহ আরো অনেকে।

সভায় ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সমমর্যাদা বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।