শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ২:৫৯ পিএম
মতলব উত্তরে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

মতলব উত্তরে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজার ভ্যাকসিন (প্রথম ডোজ) প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। চলতি কর্মসূচিতে মতলব উত্তর উপজেলার প্রায় ২৫ হাজার ৬৮১ জন শিক্ষার্থী (স্কুল, কলেজ ও মাদ্রাসা) কে কোভিড-১৯ ফাইজারের (১ম ডোজ) টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে অনুকূল পরিবেশে টিকা প্রদানের লক্ষ্যে ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এসি রুম তৈরি করা হয়েছে । প্রত্যেক শিক্ষার্থীকে দুই কপি টিকা কার্ড সঙ্গে আনতে হবে। প্রথম ডোজ টিকা গ্রহণের জন্য জন্মনিবন্ধন বাধ্যতামূলক নয়।

Model Hospital

দ্বিতীয় ডোজ গ্রহণের সময় অবশ্যই জন্মনিবন্ধন লাগবে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রেরণকৃত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীকে টিকা গ্রহণ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital