বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ (শাযুকস) এর হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৯:১৬ এম
শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ (শাযুকস) এর হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ
শাহরাস্তি উপজেলার খিলা বাজারের আশেপাশের ৬টি হিন্দু বাড়ির পরিবার গুলিকে নিয়ে পাল পালবাড়ি র পূজা মন্ডবে শাহরাস্তির যুব ও ক্রীড়া সংসদের আলোচনা সভা ও উপহার ভিতরে অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহারাস্তি যুব ও ক্রীড়া সংসদের প্রধান অভিভাবক, সাবেক শাহারাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ( শাহরাস্তি- হাজিগঞ্জ আসনের ) সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভোলদিঘি কামিল মাদ্রাসার সহঃ অধ্যাপক, মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমীর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, রাজনীতিবিদ, জননেতা জনাব মোস্তফা কামাল।
হিন্দু প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার নারায়ণ চন্দ্র পাল ও ডাক্তার দিলীপ কুমার।
আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদের রায়শ্রী ইউনিয়নের উপদেষ্টা মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব জহিরুল ইসলাম, সমাজ জনাব হাজী আবু তাহের প্রমুখ।
শাহারাস্তি যুব ও ক্রীড়া সংসদের পরিচালক জনাব মোঃ জাকির হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায়, বক্তারা বলেন, আগামী দিন হবে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। এখানে থাকবে না মানুষে মানুষের কোন ভেদাভেদ, থাকবে না সংখ্যালঘু ও সংখ্যাগুরুর তফাৎ বরং স্বৈরশাসক ও সুযোগ সন্ধানীদের তৈরি শব্দ সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের অবসান করতে হবে। মানুষ হিসাবে আমাদের সকলের অধিকার সমান। তাই আমাদের নিজের অধিকারে সচেতন হতে হবে। সবাইকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আর অসাম্প্রদায়িকতায় কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়নে অনবদ্য অবদান রাখতে হবে।
সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদের পরিচালক মোঃ জাকির হোসেন এর সমাপনী বক্তব্যে ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সকলের মাঝে উপহার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।