বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে সাংবাদিকদের সাথে আলগী দক্ষিন ও নীলকমল ইউপি চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ৪:৫১ পিএম
হাইমচরে সাংবাদিকদের সাথে আলগী দক্ষিন ও নীলকমল ইউপি চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন  ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের তৃতীয়বার নব-নির্বাচিত চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টার ও ৪নং নীলকমল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাউদ আল নাসের।
৬ই জানুয়ারি সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সভাপতি ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু’র সঞ্চালনায় সৌজন্য সাক্ষাত করেন সরদার আব্দুল জলিল মাষ্টার। সাক্ষাতকালে তিনি বলেন, আমি হাইমচর উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নবাসীর কাছে চিরঋণী হয়ে গেলাম।
আমাকে ৩নং ইউনিয়নে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি হাইমচর উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রেসক্লাব, সাংবাদিকদের।
যারা হাইমচর উপজেলার ৪টি ইউনিয়নের সবগুলো কেন্দ্রে সঠিক এবং দায়িত্বশীল ভূমিকা রেখে হাইমচরবাসীকে একটি আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেওয়ার সুযোগ প্রদান করার জন্য।
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ভাইদের। যাদের লেখনী ও কেন্দ্রে সঠিক তদারকি করার মাধ্যমে ৫ই জানুয়ারি হাইমচরবাসী তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে পেরেছে। এর পূর্বে বিকেল ৪ টায় সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন, নীলকমল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাউদ আল নাসের।
এসময় তিনি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বলেন, হাইমচর উপজেলার আইন- শৃঙ্খলা বাহিনী একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করে প্রমান করলো যে সরকারের প্রতিনিধিরা যেকোনো পরিস্থিতিতে সর্বদা সময় নিরপেক্ষতা তৈরিতে বদ্ধপরিকর। সরকারি সার্ভেন্টদের এমন ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি হাইমচরের কর্মরত উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এই সময় উপস্থিত ছিল উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল-মামুন, সহ-সাংগঠনিক শরীফ মোহাম্মদ মাসুম বিল্লাহ্, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রুবেল প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।