শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমরা অপরাধ মুক্ত চাঁদপুর পৌরসভা চাই

চাঁদপুর মডেল থানার নবাগত ওসি’র সাথে শহর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪০ পিএম
চাঁদপুর মডেল থানার নবাগত ওসি’র সাথে শহর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুর মডেল থানার নবাগত ওসি মোঃ আলমগীর হোসেনকে শহর জামায়াতে আমির অ্যাড. শাহজাহান খানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

চাঁদপুর সদর মডেল থানার নবাগত ওসি’র সাথে মতবিনিময় করছেন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর শহর জামায়াতের নেতৃবৃন্দ।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামী শহরের সকল সমস্যার সমাধান ও সার্বিক বিষয় নিয়ে চাঁদপুর মডেল থানার নবাগত ওসি মোঃ আলমগীর হোসেনের সাথে থানায় মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. শাহজাহান খান বলেন, আমরা একটা সুন্দর দুর্নীতি, চাঁদাবাজি, নেশা, জুয়া, খেলা সহ সকল অন্যায়, অপরাধ মুক্ত চাঁদপুর পৌরসভা চাই। আমরা চাই চাঁদপুরের থানা প্রশাসনের মাধ্যমে সকল কাজ করতে। আপনারা আমাদের পাশে থাকবেন এটা আমরা আশা করি। আর প্রশাশনকে আমরা সকল সহোযোগিতা করবো ইনশাআল্লাহ।
জামায়াত নেত্রীবৃন্দের সকলের কথা শুনে  নবাগত ওসি আলমগীর হোসেন বলেন, আইনের সকল প্রয়োগের মাধ্যমে ও আপনাদের সহযোগিতায় চাঁদপুর শহর অপরাধ মুক্ত সমাজ গড়বো বলে সকলকে আসস্ত করেন। তিনি বলেন, চাঁদপুর পৌরসভা হবে একটা আদর্শ মডেল পৌরসভা।
এসময় চাঁদপুর শহর জামাতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, শহর শিবিরের সভাপতি ফারুক হোসেন, সেক্রেটারি জাহিদুর রহমানসহ চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital