বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে খবির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম
মতলব উত্তরে খবির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের অটোকিকশা চালক খবির উদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর থানার সামনে মানববন্ধনে নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মী, নারী-পুরুষ ও ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফতেপুর পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও হত্যার প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা খবির উদ্দিন ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ লাভলুর হত্যায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক এম ইলিয়াছ আলী, আহসান হাবীব নান্টু, রবিউল্লাহ মিয়াজি, মহসিন দেওয়ান, গাজী আল আমিন, বিল্লাহ হোসেন বাবু, নিহত খবিরের স্ত্রী মাসুদা বেগম, ফেরদৌসি আক্তার, হাসিনা স্বপ্নাসহ অনেকে।

Model Hospital

৩ সেপ্টেম্বর রাতে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের খাল থেকে খবির উদ্দিন নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital