শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আল-বারাকা আইডিয়াল একাডেমীর ভবন নির্মাণ কাজ উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৩ পিএম
কচুয়ায় আল-বারাকা আইডিয়াল একাডেমীর ভবন নির্মাণ কাজ উদ্বোধন

কচুয়ায় আল-বারাকা আইডিয়াল একাডেমী ভবন নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের একাংশ।

কচুয়ায় গুণগত, মানসম্পন্ন দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রসারের লক্ষ্যে আল-বারাকা আইডিয়াল একাডেমী ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।
গত (৭ সেপ্টেম্বর) শনিবার সকালে কচুয়া-সাচার গৌরিপুর সড়কের বাচাঁইয়া আল-বারাকা আইডিয়াল একাডেমী ভবন নির্মাণ কাজের শুভ  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক অত্র একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি ড.আবুল হাসানাত দুলাল।
ভবন নির্মাণ কাজ উদ্বোধন আগে একাডেমীর প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা, দানবীর ও বিশিষ্ট সমাজসেবক  আবুল বারাকাত বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির‌উল্লাহ , কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ, হোমনা উপজেলার জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আহ্ছানুল্লাহ মজুমদার,বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার সম্মানিত আমির এডভোকেট আবু তাহের মিসবাহ।
এ সময়, কচুয়া পৌর জামায়াতের আমির, হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমিনুল হক মীর আজহারী, কচুয়া আল-আমিন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  মনির হোসেন সাঈদী, অনুষ্ঠান পরিচালনা করেন, হযরত মাওলানা আবু জাফর, বিশিষ্ট  ব্যবসায়ী হযরত মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আনিছুর রহমান,সমাজসেবক আবুল কাশেম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইসহাক মোল্লাসহ শিক্ষাঙ্গনের বিভিন্ন গুণীজনরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital