বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ছাত্র অধিকার পরিষদের ২৭ সদস্যের কমিটি গঠন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৬ পিএম
মতলব উত্তরে ছাত্র অধিকার পরিষদের ২৭ সদস্যের কমিটি গঠন

মতলব উত্তরে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের’ আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি এম মানিক ও সম্পাদক মো. নুরনবী তাদের স্বাক্ষর করা প্যাডে আগামী তিন মাসের জন্য ২৭ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

হাসান মাহমুদ সুমনকে আহ্বায়ক ও ফারুকুল হাসান শ্যামলকে সদস্য সচিব করে গঠিত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহসান রহমান সাকিল, যুগ্ম আহ্বায়ক মো. মাহিন হাসান, রাশেদ চৌধুরী, আরিয়ান নাঈম, জাহিদুল ইসলাম, জয় মোল্লা, হোসাইন সজিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাদ সরকার, আশিকুর রহমান স্বাধীন, মোহাম্মদ মিলন, শামিম ইসলাম নুর, নুর মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম, মো. আকাশ, তাসিব রহমান, সাব্বির হোসাইন, রিফাত মুফতী, সদস্য- মো. মহিউদ্দিন, রনি গাজী, সাইফ উদ্দিন, মো. হাসিব, জান্নাত, মো. সায়েম, আবু সায়েম মল্লিক, মো. রাকিব হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital