শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ হলেন মতলব উত্তরের সজীব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম
প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ হলেন মতলব উত্তরের সজীব

গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় যে মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান এস এম খাইরুল ইসলাম সজীব কে অন্তরবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্যারের যুগ্ম সচিব পদমর্যাদায় একান্ত সচিব – ২ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

এস এম খায়রুল ইসলাম সজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট অনার্স এবং

মাস্টার্সেও ফাস্ট ক্লাস ফাস্ট হয়। তারপরে ওবামা স্কলার পেয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে।

খাইরুল ইসলাম সজীব বর্তমানে তার প্রতিষ্ঠিত ওয়াই ওয়াই বেঞ্চারস ও ইম্প্যাক্ট হাব এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন।

Model Hospital

সজীব এম খায়রুল ইসলাম বলেন, ‘ সত্যি বলতে কী, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, আমি এতবড় দায়িত্ব পেয়েছি, সাধারণত যারা এই সম্মান পেয়ে থাকেন তারা অনেক উঁচু মাপের মানুষ হয়’ এই সম্মান আমার দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেন ওবামা স্কলার সজীব।

সজীবের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি সরকার বাড়ি, তার পিতার নাম মোঃ সেলিম সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital