বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক চাঁদপুর খবরের প্রধান সম্পাদক এম আই মমিনের মাতার ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৪:৩৩ পিএম
দৈনিক চাঁদপুর খবরের প্রধান সম্পাদক এম আই মমিনের মাতার ইন্তেকাল

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের মাতার জানাযার নামাজ গতকাল গুনরাজদী আনোয়ারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রির্পোটার : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক  চাঁদপুর প্রেসক্লাবের  আজীবন সদস্য ১১নং ওয়াড আওয়ামীলগের সহসভাপতি রেজিস্টারী অফিস কল্যান সমিতির সভাপতি এম আই মমিন খানের মাতার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ জানুয়ারি চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী আনোয়ারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এম আই মমিন খানের মাতা বৃহস্পতিবার রাত ৯ টায় দক্ষিণ গুনরাদী তার নিজ বাসভবনে  ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, শহরের আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শুক্কুর মোস্তান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম-সম্পাদক মো.শওকত করিম প্রমুখ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক,রাজনীতিবিদ ও এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Model Hospital

জানাজা নামাজ পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল উদ্দিন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

শোক প্রকাশ

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ চাঁদপুর খবর পরিবার ।  তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital