শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মডেল থানার ওসিকে গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

সজীব খান প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম
চাঁদপুর মডেল থানার ওসিকে গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, সোমবার দুপুরে তারা নবাগত ওসি আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক বিল্লাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আলম দেওয়ান, সদর উপজেলা শাখার সভাপতি হাবিব দেওয়ান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দিদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্যান্য গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত ওসি আলমগীর হোসেন গ্রাম পুলিশদের ধন্যবাদ জানিয়ে ইউনিয়ন পর্যায়ের আইনশৃঙ্খলা সঠিক ভাবে রাখার জন্য পুলিশকে সার্বিক ভাবে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য নির্দেশনা প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital