সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হাইমচরে স্মার্ট কার্ড পাবে ৭৫ হাজার ভোটার

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৩ পিএম
হাইমচরে স্মার্ট কার্ড পাবে ৭৫ হাজার ভোটার
বাংলাদেশ নির্বাচন কমিশন হাইমচর উপজেলায় ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমি আজ স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র আপনারা পাবেন। এবং উপজেলায় ৭৫ হাজার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। অনেকের পরিশ্রমের মাধ্যমে আপনারা এই স্মার্ট কার্ডটি পাচ্ছেন। আপনাদের জীবনের সব ধরনের কাজে এই স্মার্ট কার্ড টি লাগবে। আপনারা যে এই দেশের একজন নাগরিক তার পরিচয় হচ্ছে এই স্মার্ট কার্ড টি। পর্যক্রমে আমরা প্রতিটি ওয়ার্ডেই এই স্মার্ট কার্ড বিতরণ করবো। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন সঠিক এবং সুন্দরভাবে এই স্মার্ট কার্ড টি বিতরণ করা যেতে পারে।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। তিনি বলেন, হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নে ০৯ সেপ্টেম্বর ২০২৪ সাল হইতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ সাল পর্যন্ত বিতরণ কার্যক্রম  চলবে। আজ দক্ষিণ আলগী ইউনিয়নের ১নং এবং ২নং ওয়ার্ডের ৩৬৯৬ জন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাস্টার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, ইউপি সদস্য বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী/ইউপি সদস্য/হেডম্যান/কারবারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’