বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ পিএম
কচুয়া স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁদপুরের কচুয়ার স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
গত ১১ সেপ্টেম্বর (বুধবার) জগন্নাথ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয়।
২০১৭ সালের ১১ সেপ্টেম্বর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং একতা বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কচুয়া উপজেলার শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো, সহযোগিতা ও উন্নতির পথে একসঙ্গে চলার সুযোগ পায়।
বিগত ৭ বছরে সংগঠনটি কেবলমাত্র শিক্ষার্থীদের একত্রিত করতেই নয়, তাদের বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ ইমরান খানের তত্ত্বাবধানে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কচুয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামীতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবে, এমনই আশা ব্যক্ত করেছেন বর্তমান ও সাবেক সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital