বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাছের খামার থেকে যুবকের লা”শ উদ্বার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৮ পিএম
কচুয়ায় মাছের খামার থেকে যুবকের লা”শ উদ্বার

কচুয়ায় মাছের প্রজেক্ট থেকে মিরাজ (২০) নামে এক যুবকের লাশ উদ্বার করেছে থানা পুলিশ।

উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল সরদার বাড়ির পশ্চিম পাশে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে মাছের খামার থেকে থেকে শুক্রবার বিকেলে লাশ উদ্বার করা হয়। ওই গ্রামের সরদার বাড়ির কামাল হোসেনের ছেলে মিরাজ বৃহস্পতিবার বিকেলে বের হয়ে আর বাড়ি ফিরে নাই। তার বাবা মা আত্মীয় স্বজন অনেক খোঁজাখোঁজির পরও মিরাজকে পায়নি।

জুমার নামাজের পর নির্জন স্থানে মাছের খামারের মধ্যে স্থানীয়রা লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত লিটন দেওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে।

Model Hospital

মিরাজের মা বিলকিছ আক্তার বেবীর দাবী তার পুত্রকে কে বা কাহারা ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মৎস্য প্রজেক্টে ফেলে রেখে গেছে। তিনি তার ছেলে মিরাজ হত্যার বিচার দাবী করেন।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত লিটন দেওয়ান জানান, ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital