বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ভোগী নয় ত্যাগী হতে হবে : জয়নাল আবেদীন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম
ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ভোগী নয় ত্যাগী হতে হবে : জয়নাল আবেদীন
 ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডি ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে ভোগী নয় ত্যাগী হতে হবে। দেশের এই সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সুখ দুঃখের খোঁজখবর নিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে যাতে কোন স্বার্থন্বেষী মহল কোন নিরীহ মানুষের উপর জুলুম করতে না পারে সেই দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।
একটি নিরাপদ বাংলাদেশ তৈরীর ক্ষেত্রে তৃণমূল থেকে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সকল দায়িত্বশীল ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুমন আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রত্যেক দায়িত্বশীলকে রুটিন ওয়ার্ক হিসাবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।
ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে দায়িত্বশীল সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital