শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৬ পিএম
কচুয়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত
কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ  শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক  নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.হেলাল উদ্দিন চৌধুরী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) সুভাষ চন্দ্র কর্তৃক স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বর রবিবার এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছ।
এ বছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কোয়াকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা পারভীন নির্বাচিত হয়েছেন।
সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করেন।
উপজেলার শ্রেষ্ঠ কাপ শিক্ষক মোস্তফা সর‌ওয়ার ভূঁইয়া,উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে রহিমানাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর সহকারী শিক্ষক নূরুল আমিন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা র‌ওশন আরা আক্তার নির্বাচিত হয়।
জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের সময় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মোট ১৮টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদকে সেরা নির্বাচনীদের সম্মাননা প্রদান করা হয়।
আগামী ১৬ সেপ্টেম্বর এর মধ্যে জেলা পর্যায়ে এবং ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় পর্যায়ে বাছাই শেষ হওয়ার কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital