সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কালো পতাকা মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৫ পিএম
চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কালো পতাকা মিছিল

চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তারা পতাকা মিছিল নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের সামনে কাজী নজরুল ইসলাম সড়কে কালো পতাকা মিছিল করেন। এরপর চাঁদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে পুনরায় কালো পতাকা মিছিল নিয়ে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সামনে ফিরে যায়।

কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে আয়োজিত এই কালো পতাকা মিছিল ও সমাবেশে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের একদফা দাবি করে আসছি। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্স অপসারণপূর্বক উচ্চ শিক্ষিত যোগ্যতাসম্পন্ন নার্সদের উক্ত পদে পদায়ন করতে হবে। অতিদ্রুত নিয়োগবিধি, অর্গানোগ্রাম প্রস্তুত করে প্রমোশন সিস্টেম চালু করাতে হবে। নার্সিং ক্যাডার চালু করা এবং তারপূর্বে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি” এবং “ডিপ্লোমা ইন মিডওয়াইফারি” কোর্স দুটিকে নূন্যতম ডিগ্রি সমমান করতে হবে।

Model Hospital

বক্তারা আরো বলেন, আমরা আশা করছি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণ করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এর পাশাপাশি চিকিৎসাসেবা কেন্দ্রগুলোতে রোগীদের সেবা দানে যেন কোনো গাফিলতি যেন না হয়, সে বিষয়টিও আমরা লক্ষ্য রাখছি।

উক্ত কালো পতাকা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক ও নার্সিং ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, সমন্বয়ক ও সিনিয়র স্টাফ নার্স, আবু ইউসুফ, সবুজ হোসাইন, মাসুম রাব্বানী, সমন্বয়ক ও রেজিঃ নার্স আজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিকসহ, স্টুডেন্ট ও নার্সবৃন্দ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’