সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কচুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ইমান হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪০ পিএম
কচুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ইমান হোসেন
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপি ও অন্যান্য সমমনা দলের হাইকমান্ড দল গোছাতে ব্যস্ত সময় পার করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের বিষয়ে তৃণমূলে যাচাই-বাছাই শুরু করেছে দলের নীতি নির্ধারকরা। ৩০০ আসনে তিনজন করে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করে রাখছেন দলটি। যেন মামলা ও গ্রেফতার জনিত কারণে প্রার্থী সংকটে পড়তে না হয়।
কচুয়া অসনে বিএনপির ৩ জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন ও ঢাকা মহানগর বনানী থানার বিএনপির যুগ্ম সম্পাদক ইমান হোসেন নুর। বিএনপি থেকে মনোনয়ন পেতে তিনজনই হাইকমান্ডের সাথে লবিংয়ে ব্যস্ত সময় পার করছে। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা নতুন ধারার রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসতে চায় তৃনমূল বিএপির মনোনয়ন প্রত্যাশী ও মহানগর বিএনপি’র নেতা ইমান হোসেন নূর। কচুয়া উপজেলাবাসীর কাছে তিনি নতুন মুখ হলেও কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে তিনি শক্ত অবস্থানে রয়েছেন।
পাশাপাশি বিএনপির হাইকমান্ডের নেতেৃবৃন্দের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। বর্তমানে তিনি মহানগর বনানী থানা বিএনপির যুগ্ম সম্পাদক। আওয়ামী শাসনামলে ৫৪টি মিথ্যা রাজনৈতিক মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া ৪টি মামলায় ১২ বছর ৬ মাসের সাজা প্রাপ্ত হন। তিনি উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মরহুম ডা. মো. রফিকুল ইসলামের সুযোগ্য সন্তান।
পেশাগত ও ব্যবসায়িক জীবন ছাড়াও রাজনৈতিক ক্যারিয়ারে তিনি তেজগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক, বনানীর বায়তুল আমান জামে-মসজিদের সভাপতি, মদিনাতুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক। সাবেক সাধারণ  ঢাকাস্থ কচুয়া নাগরিক সমবায় সমিতি ও কুমিল্লা বৃহত্তর সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রচারনার অংশ হিসেবে তিনি এলাকায় গনসংযোগ করতে দেখা গেছে। গণ সংযোগের সময় তিনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন।
একান্ত সাক্ষাৎকারে ইমান হোসেন নূর বলেন, এই কচুয়ার আসনটি বিএপির আসন। আমার হাতধরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধার করতে চাই। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অন্দোলন সংগ্রামে রাজপথ থেকে দলীয় কর্যাক্রমে অংশ গ্রহন করেছি।
দেশের দীর্ঘ মেয়াদী রাজনৈতিক দুর্দশা লাঘবে পরিবর্তনশীল নতুন চেতনায়, নতুন চিন্তায় দেশের যুবসমাজে নতুন রাজনৈতিক ধারণা সৃষ্টির মাধ্যমে উন্নত বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে আমি কচুয়া আসন থেকে তৃণমূল বিএনপি ধানের শীর্ষের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো বলেন-বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলাম।
মনোনয়ন পেলে এমপি নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’