বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম
ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতলব উত্তর উপজেলা ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে শনিবার ১২ই রবিউল আউয়াল বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফরাজীকান্দি ওয়েসিয়া কমপ্লেক্সে মাঠ থেকে জশনে জুলুস বের হয়ে আমিরাবাদ বাজার, জনতার বাজার, মতলব টোল প্লাজা, শম্ভুখার মোড়, লুধুয়া বাজার, গজরা বাজার, ছেংগারচর বাজার, বউবাজার, পাঁচআনী চৌরাস্তা বাজার, নতুন বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই মাঠে এসে শেষ হয়। জশনে জুলুসে বিভিন্ন মাদরাসা ও গ্রাম থেকে হাজার হাজার নবী (সা.) প্রেমি মুসলমানগণ দলে দলে বর্ণাঢ্য র‌্যালিসহ হাাজির হয়।

জশনে জুলুস থেকে দেশ ও পৃথিবীর সকল মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত ও প্রধান অতিথির বয়ান ও মুনাজাত পেশ করেন হাশিমপুর দরবার শরিফের পীর আল্লামা শায়খ আশফাক আহমদ।
তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তাই নবী করিম (সা.)-এর সুমহান জীবনাদর্শ থেকে মানুষের প্রতি সর্বোত্তম ব্যবহার ও পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে জনসেবা এবং মানবকল্যাণ সু-নিশ্চিত করা বাঞ্ছনীয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার প্রফেসর মাওলানা আহামদ উল্ল্যা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাফেজ মাওলানা মো ছালাম, হাফেজ মাওলানা মো. হানিফ, হাফেজ মাওলানা মো. মাইন উদ্দিন শাহ, হাফেজ মাওলানা মো. শরিফ, রিয়াদ, শাকিল শিকদার, জিসান শিকদার, কবির মাস্টার প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital