সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নিহত হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৫ পিএম
কচুয়ায় নিহত হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

কচুয়ার শহীদ হাসানের পরিবারকে আর্থিক সহায়তা করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড.শফিকুর রহমানের নির্দেশক্রমে ঢাকা বসুন্ধরা সিটির জামায়াতে ইসলামী একটি প্রতিনিধিদল ও কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা  উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের তুলাতুলী গ্ৰামের নিহত হাসানের পরিবারের প্রতি গভীর সমবেদনা, কবর জিয়ারত এবং তার বাবার কাছে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় শহীদ হাসানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে  প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার সম্মানিত আমির এডভোকেট আবু তাহের মিসবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির‌উল্লাহ , বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া উপজেলার সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কচুয়া পৌরসভার সভাপতি মোঃ মফিজুর রহমান প্রমুখ।
এ সময়  বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও কড়‌ইয়া  ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত হাসান ঢাকা বসুন্ধরা সিটির একটি লাইব্রেরিতে কর্মরত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি সে একাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন।
২০ শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার ও পানি নিয়ে গেলে রাস্তায় গুলিবিদ্ধ হন ।
পরে সেই হসপিটালে মৃত্যুবরণ করেন। হাসান তুলাতুলি গ্রামের সিকদার বাড়ির মোঃ কবির হোসেনের একমাত্র ছেলে।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’