৭ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া
চাঁদপুর পৌর বিএনপি’র সভাপতি আক্তার মাঝির সুস্থতা কামনায়
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি, মো. আক্তার হোসেন মাঝির আশু রোগমুক্তি কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি' অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. আক্তার হোসেন মাঝির আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর)’ বাদ জুম্মা চাঁদপুর পৌর সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বড় স্টেশন জামে মসজিদে
এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় ৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি ১৬ সেপ্টেম্বর সোমবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে ঢাকার মীরপুরস্থ আল- হালাল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।








