বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১২ নং চান্দ্রা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০২ পিএম
১২ নং চান্দ্রা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

১২নং চান্দ্রা ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসমাইল হোসেন শেখের বসতঘরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর শহর জামাতের নেতৃবৃন্দ।

রোববার (২১ সেপ্টেম্বর)’ বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাজাহান খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। এর আগেও যেকোনো মানবিক বিপর্যয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আজ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করি। কিন্তু রাষ্ট্র শক্তি ব্যবহার করে আমাদের উপর জুলুম নিপীড়ন চালানো হয়। আমরা সকল ষড়যন্ত্র, জুলুম-নিপীড়ন উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে সবসময় কাজ করে যেতে প্রস্তুত রয়েছি। আমাদের দমিয়ে রাখার সাধ্য কারো নেই। জামায়াত যেকোন কঠিন মুহুর্তে দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।

Model Hospital

এসময় চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ১২ নং চান্দ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ ইকবাল খান, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মনির হোসেন, চান্দ্রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মাওলানা বিলাল হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি মুফতি সোহেল খান, ৭ নং ওয়ার্ড সভাপতি ডাঃ আবুল বাশার সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital