বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী ২/৩ দিনের মধ্যে দাম আরো বাড়ার শঙ্কা

ভারতে রপ্তানির খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৩ পিএম
ভারতে রপ্তানির খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া

ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুরে মণপ্রতি দাম বেড়েছে ২ হাজার টাকা। আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে ইলিশের দাম কিছুটা কম হওয়ার প্রত্যাশা থাকলেও এবার চাহিদা বেশি থাকায় তা আর হয়ে উঠেছে না বলে দাবি ব্যবসায়ীদের।

রোববার সরজমিনে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ১৮৫০ টাকা। আর এক কেজির ওপরে ওজনের ইলিশ ২ হাজার টাকা বিক্রি হয়েছে। এক কেজির নিচের মাছ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর এতে করে ভারতে ইলিশ রপ্তানির খবরের পর কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদ্দার বলেন, ‘ভারতে ইলিশ রপ্তানির খবরে রোববার দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে, যা মণপ্রতি দুই হাজার টাকা। আগামী ২/৩ দিনের মধ্যে দাম আরো বাড়ার শঙ্কা করা হচ্ছে।’

তিনি আরও জানান, এবার ইলিশের ভরা মৌসুমেও বড় ইলিশ মিলছে না। বিগত বছরগুলোতে এমন সময়ে এক কেজির ওপরের ইলিশ পাওয়া যেত বেশি। এবার এক কেজির নিচে ইলিশ বেশি। আরেক দিকে চাহিদা বেশি হওয়ায় দাম ঊর্ধ্বগতি হচ্ছে।

Model Hospital

এদিকে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মা ইলিশ রক্ষার অভিযান চলবে। ওই সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এতে করে বর্তমান সময়ে ইলিশের চাহিদা বেড়েছে কয়েকগুণ। সরবরাহের চেয়ে ক্রেতা বেশি হওয়ায় ইলিশের দাম চলতি মৌসুমে কমানোর আর সুযোগ নেই বলেও জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

জেলা মৎস্য বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর জুলাই-আগস্টে ৩ হাজার ৩০৩ মেট্রিক টন ইলিশ ধরা হয়েছে। যা এবার এই দুই মাসে ৩ হাজার ২০৩ মেট্রিক টন ইলিশ মিলেছে। ২০২৩-২০২৩ অর্থ বছরে চাঁদপুর অঞ্চলে ৩৫ হাজার মেট্রিক টন ইলিশ ধরা পড়ে জেলেদের জালে। তবে এমন পরিসংখ্যান মানতে নারাজ ব্যবসায়ী ও জেলেরা।

প্রসঙ্গত, গতকাল শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এই খবর প্রকাশের পর থেকেই দেশের সকল পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ইলিশের দাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital