বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসক বরাবর ১ দফা দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের স্বারকলিপি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম
চাঁদপুর জেলা প্রশাসক বরাবর ১ দফা দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের স্বারকলিপি

১ দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফদের পদায়ন বাস্তবায়নের ১ দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো ইউনূস এর বরাবর চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ১ দফা দাবিতে উল্লেখ্য করেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে মহাপরিচালকসহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ উচ্চশিক্ষিত, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন নার্স ও মিডওয়াইফদের পদায়ন করতে হবে।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক নাসরিন সুলতানা, সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর মোসাম্মৎ শাহানারা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর লাইলী বেগম, শারমিন সুলতানা, সিনিয়র স্টাফ নার্স ইউসুফ ভূঁইয়া, মাসুম রাব্বানী, সবুজ হোসেন, নার্সিং স্টুডেন্ট মোঃ মাহবুব হোসেন, কমল মন্ডল, মোঃ হাসান, মোঃ আক্কাস ঢালী, মোঃ ইকবাল হাসান উজ্জ্বল, মোঃ তানভীর আলম শান্তসহ চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital