শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গজরা ইউনিয়ন বিএনপির সমাবেশে মহিলা নেত্রী রুপালী বেগমের বিশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৩ পিএম
গজরা ইউনিয়ন বিএনপির সমাবেশে মহিলা নেত্রী রুপালী বেগমের বিশাল মিছিল

গজরা ইউনিয়ন বিএনপির সমাবেশে মহিলা নেত্রী রুপালী বেগমের বিশাল মিছিল।

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন জনসভায় মহিলা নেত্রী মিসেস রুপালী বেগমের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে উন্নত গণতান্ত্রিক, সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে এবং বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নকল্পে, ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রধান।
মহিলা নেত্রী মিসেস রুপালী বেগম জানান, আমি আমার পরিবারের সবাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করি। আমার ছেলে ও সাবেক ছাত্রদল নেতা মো. রাহাত প্রধান।
আজ আমাদের ইউনিয়নে আমার নেতা চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার জনসভায় যোগ দিতে পেরে অনেক আনন্দিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital