সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে

কচুয়ায় জামায়াতে ইসলামের তাফসীরুল কুরআন মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৮ পিএম
কচুয়ায় জামায়াতে ইসলামের তাফসীরুল কুরআন মাহফিল

কচুয়ায় জামায়াতে ইসলামী তাফসীরুল কুরআন মাহফিলে অতিথিবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী ডাকবাংলো সংলগ্ন ঈদগাঁও মসজিদ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ আব্দুল কুদ্দুছ মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু নছর আশরাফী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ,উপজেলা নায়েবে আমীর ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকিরউল্লাহ,উপজেলার সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম,সাবেক নায়েবের আমির খন্দকার মো.হারুনুর রশিদ, জামায়াতের কচুয়া পৌর আমীর আমিনুল হক আজহারী প্রমুখ।

এ সময় তাফসিরুল কোরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানগন স্বতঃস্ফূর্তভাবে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’