বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিল বাস্তবায়নে পরামর্শ সভা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৯ পিএম
চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিল বাস্তবায়নে পরামর্শ সভা
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আগামী ৮, ৯, ১০ নভেম্বর পুরান বাজার স্টার আলকায়েদ জুট মিলস্ সংলগ্ন বালুর মাঠে চরমোনাইয়ের নমুনায় তিনদিন ব্যাপী মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর বিপনিবাগ মাহফিলের অস্থায়ী কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে মাহফিলের প্রচারপত্র আনুষ্ঠানিক  প্রচারণা ওলামায়ে কেরামদের বয়ান সিডিউলসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হয়েছে।
মাহফিল উপলক্ষে বিভিন্ন উপজেলা ইউনিয়ন সফর এবং কাফেলা ভিত্তিক মাহফিলে উপস্থিত হওয়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
চাঁদপুরের সকল শ্রেণী পেশার মানুষকে মাহফিলে দাওয়াতের আওতায় আনার ব্যাপারেও আলোচনা হয়।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মোহাম্মদ জয়নাল আবদীনের সঞ্চালনায় কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ মাহফিলের বিষয় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital