শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবে ১৪ বছর পর বিএনপি প্যানেলের জয়লাভ; সভাপতি মিলন সম্পাদক রিয়াদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ২:৫৭ পিএম
চাঁদপুর প্রেসক্লাবে ১৪ বছর পর বিএনপি প্যানেলের জয়লাভ; সভাপতি মিলন সম্পাদক রিয়াদ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর প্রেসক্লাবে বিগত ১৪ বছর পর বিএনপি প্যানেল জয়লাভ করেছে। এর পূর্বে বিগত ২০০২ সালে জাতীয়তাবাদীদল বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এডভোকেট ইকবাল-বিন-বাসার ও সাধারন সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু। তার পর ২০০৮ সালের নির্বাচনে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে ২টি কমিটি গঠন করে প্রেসক্লাবে তালা পড়ে।

পরে ২০০৮ সাল থেকে সমজোতার ভিত্তিতে চাঁদপুর প্রেসক্লাব কমিটি গঠন করে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন করে চলছিল। এ বছর চাঁদপুর প্রেসক্লাবে নির্বাচন না করে ১৫ সদস্যের সমজোতা কমিটি ৩টি প্যানেলের মধ্যে নিজেদের ভোট প্রয়োগের মাধ্যমে বিএনপির একমাত্র কঠিন মূখপাত্র আমার দেশ পত্রিকার (যে পত্রিকাটি বর্তমানে বন্ধ রয়েছে)সাবেক চাঁদপুর জেলা প্রতিনিধি ও পৃষ্ঠপোষক গিয়াস উদ্দিন মিলনকে সভাপতি ও চাঁদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে কলেজ সংসদে নির্বাচনে অংশ গ্রহনকারী (১৯৯৫–২০০৮ সাল পর্যন্ত চাঁদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ছিলেন) রিয়াদ ফেরদৌসকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন। প্রেসক্লাব কমিটির সদস্যরা ভারত সফরে থাকায় এ কমিটি ঘোষনায় বিলম্ব হয়।

আজ রোববার চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে স্থানীয় একটি দৈনিক পত্রিকার অফিস থেকে চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়ে মর্মে ই-মেইল পাঠিয়ে গনমাধ্যমে প্রচারের জন্য দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হলেন, গিয়াসউদ্দিন মিলন (সাবেক জেলা প্রতিনিধি আমার দেশ/দৈনিক মেঘনা বার্তা) ও সাধারণ সম্পাদক হলেন রিয়াদ ফেরদৌস (গাজী টেলিভিশন/সংবাদ প্রতিদিন)। কমিটি ঘোষণার পর নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Model Hospital

নবগঠিত কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ), সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি/দৈনিক চাঁদপুর খবর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (দেশ টিভি/ভোরের কাগজ), এএইচএম আহসান উল্লাহ (দৈনিক চাঁদপুর কণ্ঠ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টিফোর/যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), আলম পলাশ (প্রথম আলো), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), ইব্রাহিম রনি (ঢাকা ট্রিবিউন), এমএ লতিফ (আমাদের সময়), কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ), প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ (যমুনা টেলিভিশন/দৈনিক শপথ), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ (সময় টেলিভিশন/কালের কণ্ঠ), সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক (সাপ্তাহিক আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক তালহা জুবায়ের (ডিবিসি নিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক চাঁদপুর প্রবাহ)।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন- কাজী শাহাদাত (দৈনিক চাঁদপুর কণ্ঠ), অধ্যক্ষ জালাল চৌধুরী (জনকণ্ঠ), গোলাম কিবরিয়া জীবন (ইত্তেফাক/বিটিভি), শহীদ পাটোয়ারী (দৈনিক চাঁদপুর বার্তা), বিএম হান্নান (ইনকিলাব), শরীফ চৌধুরী (আরটিভি), ইকবাল হোসেন পাটওয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), আলহাজ ওচমান গনি পাটওয়ারী (দৈনিক মেঘনা বার্তা), মির্জা জাকির (যুগান্তর), মুনির চৌধুরী (দিনকাল), অ্যাডঃ শাহজাহান মিয়া (চাঁদপুর দিগন্ত), আব্দুর রহমান (দৈনিক চাঁদপুর সংবাদ), জিএম শাহীন (দৈনিক মেঘনা বার্তা), ওমর পাটওয়ারী (দৈনিক চাঁদপুর প্রবাহ), রোকনুজ্জামান রোকন (দৈনিক অনুপমা/ দৈনিক চাঁদপুরজমিন), মোশারফ হোসেন লিটন (সাপ্তাহিক চাঁদপুর সকাল), সেলিম খান (দৈনিক চাঁদপুর বার্তা)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital