বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে শাহরাস্তি প্রেসক্লাবের অভিনন্দন 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ৩:১৩ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে শাহরাস্তি প্রেসক্লাবের অভিনন্দন 
বিজ্ঞপ্তি : চাঁদপুর প্রেসক্লাবের নবাগত  সভাপতি পদে দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক  গিয়াসউদ্দিন মিলন এবং সেক্রেটারী পদে গাজী টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি  রিয়াদ ফেরদৌসকে নির্বাচিত করে গঠিত ৩৯ সদস্য বিশিষ্ট  কার্যকরী কমিটির নতুন নেতৃত্বকে  প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ ।
গত ৫ জানুয়ারি পূর্ববর্তী কমিটি থেকে নতুন এ কমিটি দায়িত্বভার বুঝে পাওয়ায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী কমিটির সকল সদস্যের পক্ষে এ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ চাঁদপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্বের প্রতি অবিচল আস্থা জ্ঞাপন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, চাঁদপুর প্রেসক্লাব দেশের মধ্যে একটি উদাহরণ ও দৃষ্টান্তমূলক গণমাধ্যমকর্মীদের মিলন স্থল।
ইতোমধ্যে  সংগঠনটি  চাঁদপুরের গণমাধ্যমকর্মীদের কল্যাণে অভিভাবকের দায়িত্ব পালন করে আসছে। ইতোমধ্যে অভিভাবক সংগঠনটি  জেলা উপজেলার প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার মফস্বল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন সময় বুনিয়াদি প্রশিক্ষণ এবং নানান ভাবে সহযোগিতা করে প্রতিনিয়ত অবদানের স্বাক্ষর রেখে চলছেন। যার প্রশংসা ইতোমধ্যে চাঁদপুরের গণ্ডি পেরিয়ে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে।
বর্তমান কমিটি জেলার গণমাধ্যমকর্মীদের কল্যাণে অনুরূপ রোড ম্যাপ এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে দৃষ্টান্তের স্বাক্ষর অব্যাহত রাখবে। বর্তমান নতুন নেতৃত্বের প্রতি আবারও আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করে শাহরাস্তি প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এই নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের মেয়াদকালে চাঁদপুরের আপামর জনতা এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে অবদান অব্যাহত রাখার  প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া  সংগঠনটির আগামী দিনগুলোর পথ চলা আরো সুন্দর  মসৃণ উজ্জ্বল হয় সে অভিপ্রায় ব্যক্ত করে সংগঠনটির শুভকামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital