সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আওয়ামী লীগ নেতা এম.এ কুদ্দুস’সহ ২০৬ জনকে আসামী করে মামলা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:২৬ পিএম
মতলব উত্তরে আওয়ামী লীগ নেতা এম.এ কুদ্দুস’সহ ২০৬ জনকে আসামী করে মামলা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ কুদ্দুস’সহ ২০৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মতলব উত্তর থানায় শুক্রবার (৪ অক্টোবর) সুজাতপুর গ্রামের আফজাল হোসেন বাদী হয়ে মামলা করেন।
মতলব উত্তর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য সাজেদুল হাসান বাবু (বাতেন), ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ’সহ ৫৬ জনের নাম উল্লেখ্য করে আরো ১৫০জন অজ্ঞাতকে আসামী করে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামের এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে শাকিল, মোফাজ্জাল, আমির হোসেন, প্রান্ত, কাউসার।
হামলায় ইউনিয়ন বিএনপির ৪ নেতার উপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে। ঘটনায় ২ জন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ২জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক মামলার কথা স্বীকার করে বলেন, সুজাতপুর গ্রামের হামলা মারধরের ঘটনায় থানার মামলা গ্রহন করা হয়েছে। আসামী আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।